বাজারে ডেলের নতুন ল্যাপটপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি বাজারে এসেছে ডেল ব্র্যান্ডের তৃতীয় প্রজন্মের নোটবুক ‘ডেল ইন্সপায়রন এন৩৫২০’। ১৫.৬ ইঞ্চি মাপের স্ক্রিনযুক্ত নোটবুকটিতে রয়েছে ইনটেল কোর আই থ্রি প্রসেসর, চার গিগাবাইট ডিডিআরথ্রি র্যাম, এইচডি ৪০০০ গ্রাফিকস এবং এইচডিএমআই পোর্ট। নোটবুকটিতে এক্সেল বা ডেটা সিটের কাজ করার পাশাপাশি স্বচ্ছন্দে মুভি দেখা ও গেম খেলা যায়। নোটবুকটিতে তথ্য রাখার জন্য ৫০০ গিগাবাইট মেমোরি রয়েছে। দ্রুত তথ্য আদান প্রদানের জন্য ডেল ইন্সপায়রন এন৩৫২০ মডেলের নোটবুকে রয়েছে ব্লটুথ-৪। নোটবুকটির দাম ৪৬ হাজার ৭৫০ টাকা। নোটবুকটি বাজারে এনেছে কম্পিউটার সোর্স।