বাজারে তারহীন প্রযুক্তির নয়টি পণ্য
ক্রিয়েটিভের তারহীন প্রযুক্তির নয়টি নতুন পণ্য বাজারে এসেছে। গত বুধবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশের বাজারে ক্রিয়েটিভের পণ্য বাজারজাত করছে সোর্স এজ লিমিটেড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার, সাবেক সভাপতি ফয়েজউল্যাহ খান, অ্যাসোসিওর সহসভাপতি আবদুল্লাহ এইচ কাফিসহ অনেকে।নতুন এসব পণ্যের মধ্যে রয়েছে ছয়টি তারহীন স্পিকার, দুটি হেডফোন ও একটি জিও ট্যাবলেট কম্পিউটার। ক্রিয়েটিভের নতুন পণ্যগুলোর নানা দিক নিয়ে আলোচনা করেন ক্রিয়েটিভের আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক এন্ডি চ্যাং। তিনি বলেন, সারা বিশ্বেই তারহীন পণ্য এখন জনপ্রিয়। বাংলাদেশে চাহিদার দিকে লক্ষ রেখে এসব পণ্য বাজারজাত করা হচ্ছে। সোর্স এজের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত ঘোষ বলেন, এখন মানুষ অনেক স্বাচ্ছন্দ্যে চলতে চায়। ক্রিয়েটিভের নতুন পণ্যগুলো ১০ মিটার দূরত্বের মধ্যে তার ছাড়াই কাজ করে। অনুষ্ঠানে মডেলরা নতুন পণ্য প্রদর্শন করেন। —মোছাব্বের হোসেন