বাজারে তোশিবার ডুয়াল কোরের ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাজারে এসেছে ইনটেলের ৩য় প্রজন্মের ডুয়াল কোর প্রসেসরনির্ভর তোশিবা ব্র্যান্ডের স্যাটেলাইট সি৮০০-১০২৩ মডেলের ল্যাপটপ। ১৪ ইঞ্চি এলইডি ডিসপ্লের তোশিবার এ ল্যাপটপটিতে রয়েছে দুই গিগাবাইট ডিডিআর৩ র‌্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ইনটেল ৪০০০ মডেলের গ্রাফিকস কার্ড, ডিভিডি রাইটার, মাল্টিজেশ্চার টাচ প্যাড, ব্লুটুথ, ওয়েব ক্যাম এবং ওয়াইফাই সুবিধা। তোশিবা ক্যারিকেস ও এক বছরের বিক্রয়োত্তর সেবায় ল্যাপটপটি বিপণন করছে স্মার্ট টেকনোলজিস। ল্যাপটপটির দাম ৩৪ হাজার ৭০০ টাকা।