বাজারে তোশিবার নতুন আলট্রাবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোশিবার আলট্রাবুক
তোশিবার আলট্রাবুক

সম্প্রতি তোশিবা বাজারে এনেছে স্যাটেলাইট ইউ৯২০টি মডেলের হালকা-পাতলা ল্যাপটপ বা আলট্রাবুক। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর এ আলট্রাবুকটি ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যাবে।
ইনটেল কোর আই ৫ প্রসেসরের আলট্রাবুকটিতে রয়েছে চার গিগাবাইট র্যাম, ১২৮ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভ সুবিধা।
সাড়ে ১২ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত আলট্রাবুকটির সামনে ও পেছনে ক্যামেরা, ব্লুটুথ, ওয়াই-ফাই সুবিধা রয়েছে।
তোশিবা পণ্যের বিপণনকারী স্মার্ট টেকনোলজিস দেশে তোশিবার আলট্রাবুকটি বিক্রি করছে এক লাখ ২৫ হাজার টাকায়।