বাজারে তোশিবার নতুন ল্যাপটপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাজারে এসেছে তোশিবা ব্র্যান্ডের স্যাটেলাইট এল৪০ মডেলের নতুন একটি ল্যাপটপ। ইনটেলের চতুর্থ প্রজন্মের কোর আই ফাইভ প্রসেসরযুক্ত এই ল্যাপটপে রয়েছে চার গিগাবাইট ডিডিআরথ্রি র্যাম, ৫০০ জিবি সাটা হার্ডড্রাইভ, আলট্রাস্লিম ডিভিডি রাইটার।
১৪ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ল্যাপটপটিতে রয়েছে ইনটেলের এইচডি ৪৪০০ গ্রাফিকস কার্ড, ব্লুটুথ, ওয়েব ক্যাম এবং লিথিয়াম আয়ন ব্যাটারি। ল্যাপটপটিতে ৬ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ পাওয়া যায়।
তোশিবার স্যাটেলাইট এল৪০ মডেলের ল্যাপটপটি বিপণন করছে স্মার্ট টেকনোলজিস। বিপণনকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাদা এবং নীল রঙে বাজারে পাওয়া যাবে ল্যাপটপটি।
এক বছরের বিক্রয়োত্তর সেবা সুবিধাসহ ল্যাপটপটির দাম ৫৪ হাজার টাকা।