বাজারে তোশিবার পোর্টিজি আর৩০ ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোশিবা পোর্টিজি আর৩০
তোশিবা পোর্টিজি আর৩০

স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে তোশিবা ব্র্যান্ডের পোর্টিজি আর৩০ মডেলের কোর আই ফাইভ ল্যাপটপ। অরিজিনাল উইন্ডোজ প্রফেশনাল অপারেটিং সিস্টেমের এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআরথ্রি র্যাম যা ১৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যায়।
১৩ দশমিক তিন  ইঞ্চি এইচডি এলইডি ডিসপ্লের এই ল্যাপটপে রয়েছে ইনটেল ৪৬০০ মডেলের গ্রাফিকস কার্ড, ৫০০ জিবি হাই স্পিড ও শক প্রুফ হার্ডড্রাইভ, বিল্ট ইন এইচডি ওয়েবক্যাম এবং স্টেরিও স্পিকার। এক দশমিক চার কেজি ওজনের ল্যাপটপটিতে নয় ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। তাই এই ল্যাপটপটি ভ্রমণের সময় সঙ্গে রাখা যায়। ল্যাপটপটিতে তিন  বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দিচ্ছে বিপণনকারী প্রতিষ্ঠানটি। ল্যাপটপটির দাম এক লাখ ২৭ হাজার টাকা।