বাজারে তোশিবার সি৫০ ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোশিবার সি৫০ ল্যাপটপ
তোশিবার সি৫০ ল্যাপটপ

তোশিবা ব্র্যান্ডের স্যাটেলাইট সি৫০ মডেলের নতুন ল্যাপটপ বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস। এতে ইনটেলের সেলেরন ডুয়ালকোর প্রসেসর রয়েছে।
বিপণনকারী প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সি৫০ ল্যাপটপে রয়েছে দুই জিবি ডিডিআরথ্রি র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক।
১৫.৬ ইঞ্চি এলইডি ডিসপ্লে সুবিধার ল্যাপটপটিতে ৫ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ পাওয়া যায়। এতে রয়েছে স্লিম ডিভিডি রাইটার ও ইনটেলের গ্রাফিকস কার্ড। ল্যাপটপটির ওজন মাত্র ২.২ কেজি।
ল্যাপটপটির দাম ২৮ হাজার ৭০০ টাকা। ল্যাপটপ কিনলে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি।