বাজারে থ্রিডি প্রযুক্তির মনিটর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি বাজারে এসেছে ২৭ ইঞ্চি মাপের থ্রিডি প্রযুক্তির মনিটর। স্যামসাংয়ের তৈরি ‘এস২৭এ৯৫০’ মডেলের এ মনিটরে উন্নত রেজুলেশনে ছবি দেখা যায়। হাই ডেফিনেশন বা এইচডি প্রযুক্তির এ মনিটর কিনলে থ্রিডি উপভোগ করার একটি চশমা পাওয়া যাচ্ছে। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ বাজারে এ মনিটরটির দাম পড়বে ৬৪ হাজার টাকা।স্যামসাংয়ের থ্রিডি প্রযুক্তির মনিটর বিপণন করছে স্মার্ট টেকনোলজি।