বাজারে দুই সিমের গ্যালাক্সি এস ডুয়োস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এসেছে দুই সিমের স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এস ডুয়োস। অ্যান্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচনির্ভর এ স্মার্টফোনটিতে রয়েছে ১ গিগাহার্টজ প্রসেসর এবং টাচউইজ ইউএক্স ফিচার। থ্রিজি সুবিধার এ স্মার্টফোনটির ডিসপ্লের মাপ ৪ ইঞ্চি। স্মার্টফোনটিতে এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেল ক্যামেরা সুবিধা রয়েছে। কালো এবং সাদা- এই দুটি রঙে বাজারে পাওয়া যাবে গ্যালাক্সি এস ডুয়োস । দাম পড়বে ২৭ হাজার ৯০০ টাকা।