বাজারে দুই সুবিধার অ্যাটিভ ট্যাব ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ‘অ্যাটিভ ট্যাব ৩’ নামে স্যামসাংয়ের তৈরি ট্যাব ও নেটবুক উভয় সুবিধার একটি পণ্য বিপণন শুরু করেছে স্মার্ট টেকনোলজিস। এক্সই৩০০টিজেডসি-কে০১বিডি মডেলের উইন্ডোজনির্ভর এ ট্যাবটিতে রয়েছে ইনটেলের ১.৮ গিগাহার্টজের অ্যাটম প্রসেসর।
১০.১ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ট্যাবটিতে রয়েছে দুই গিগাবাইট র্যাম, ৬৪ গিগাবাইট মেমোরি সুবিধা, স্টেরিও স্পিকার. ব্লুটুথ, ওয়াই-ফাই ও এইচডি ক্যামেরা সুবিধা।
‘অ্যাটিভ ট্যাব ৩’-এর দাম ৭০ হাজার টাকা।