বাজারে দ্বিমুখী চার্জিং ডেটাকেবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি কেবলের মাধ্যমে একই সঙ্গে অ্যাপল ও অ্যান্ড্রয়েড ডিভাইস চার্জ দেওয়া যাবে। প্রোলিংক-পিইউসি ৫০০ মডেলের দ্বিমুখী চার্জিং সুবিধার ডেটাকেবল বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ডেটাকেবলটির বহির্মুখী পোর্টের একটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ডিভাইসের জন্য ৫ পিনের মাইক্রো কেবল এবং অপরটিতে ৮ পিনের মাইক্রো কেবল রয়েছে। সাদা, কালো, নীল, সবুজ, হলুদ ও গোলাপি রঙে এটি বাজারে পাওয়া যাবে। দাম ৬০০ টাকা।