বাজারে নতুন গেমিং গ্রাফিক্স কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এসেছে আসুসের ইএনজিটিএক্স ৫৫০ ডাইরেক্টসিইউ মডেলের নতুন গেমিং গ্রাফিক্স কার্ড। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড বাংলাদেশের নিয়ে আসা এ কার্ডে ডাইরেক্টসিইউ থার্মাল কুলার প্রযুক্তির হাই অ্যান্ড গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে এনভিডিয়া জিফোর্স জিটিএক্স৫৫০টিআই গ্রাফিক্স ইঞ্জিন, ১ গিগাবাইট জিডিডিআর৫ ভিডিও মেমোরি প্রভৃতি। দাম ১৪ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি