বাজারে নতুন ট্যাবলেট কম্পিউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে দেশের বাজারে আসছে হিউলেট-প্যাকার্ডের (এইচপি) নতুন ট্যাবলেট কম্পিউটার এইচপি এলিট প্যাড ৯০০। প্রচুর অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা আর উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমসহ এই ট্যাবলেটে সাধারণ কাজের বাইরেও বাড়তি কিছু করা যাবে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে নতুন ট্যাবলেট অবমুক্ত করা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে এইচপি প্রিন্টিং অ্যান্ড পার্সোনাল সিস্টেম ক্যাটাগরি ম্যানেজার ক্রিশ্চিয়ান এডমন্ড রেইস ট্যাবলেটটির সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, গ্রাহকের চাহিদা আর প্রয়োজন চিন্তা করে এইচপির পণ্যের নকশা করা হয়। নতুন এই ট্যাবলেট ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য বেশ উপযোগী।নতুন এইচপি এলিট প্যাড ৯০০-তে অধিক প্রতিকূল পরিবেশে স্বাভাবিকভাবে কাজ করা যাবে। এ ছাড়া এ ট্যাবলেটের সবচেয়ে বড় সুবিধা হলো, এতে ওয়ার্ড ডকুমেন্টস, ডেটা অ্যান্ট্রি ও এক্সেল ফাইল তৈরি করা যাবে। এতে আছে গরিলা গ্লাস-২ প্রযুক্তি। এর ফলে ব্যবহার বা দুর্ঘটনার কারণে ট্যাবলেটটির পর্দায় কোনো ধরনের স্ক্র্যাচ বা দাগ পড়বে না। —জিয়াউর রহমান চৌধুরী