বাজারে নতুন তারহীন অ্যাডাপ্টার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে এসেছে সিনেট ব্র্যান্ডের সিডব্লিউপি ৯০৫ মডেলের ওয়্যারলেস এন পিসিআই অ্যাডাপ্টার। এতে রয়েছে দুটি ২ ডিবিআই অপসারণযোগ্য অ্যান্টেনা এবং ৩০০ মেগাবিট/সে. ডাটা ট্রান্সফার রেট। এটি আইট্রিপলই ৮০২.১১ বি/জি/এন, ডব্লিউইপি, ডব্লিউপিএ, ডব্লিউপিএটু সমর্থন করে। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের বাজারে আনা অ্যাডাপ্টারটির দাম দুই হাজার ২০০ টাকা। —বিজ্ঞপ্তি