বাজারে নতুন নিরাপত্তাপ্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বাজারে নতুন ও আধুনিক প্রযুক্তির বেশ কিছু নিরাপত্তাসামগ্রী যুক্ত হয়েছে। তাইওয়ানের নিরাপত্তাপ্রযুক্তি প্রতিষ্ঠান এভিটেক নির্মিত এসব নিরাপত্তাসামগ্রী বাংলাদেশে নিয়ে এসেছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড (ইএসএল)। এভিটেক করপোরেশনের আঞ্চলিক ব্যবস্থাপক জনসন চ্যাং গতকাল রোববার ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ইন্টেলিজেন্ট ভিডিও সার্ভিলেন্স ও নতুন আইপি সার্ভিলেন্স প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন ইএসএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল ফাত্তাহ, সহকারী ব্যবস্থাপক ইয়াসির আরাফাতসহ অনেকে।এগুলোর মধ্যে রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা, এনভিআর, পুশ ভিডিও নেটওয়ার্ক ক্যামেরা, নেটওয়ার্ক ক্যামেরা ও ইন্টারনেট প্রটোকল (আইপি) সুবিধাসহ নানা ধরনের নিরাপত্তাসামগ্রী। উন্নত প্রযুক্তিসম্পন্ন এসব নিরাপত্তাসামগ্রীতে রয়েছে স্পর্শ নিয়ন্ত্রণ, মোবাইল তত্ত্বাবধান, স্বয়ংক্রিয় অনুসরণ, কম দীপন ক্ষমতা, বাস্তব সময় পর্যবেক্ষণ, ভার্চুয়াল নিরাপত্তাবেষ্টনী, আধুনিক আলোক নিয়ন্ত্রণ, অপটিক্যাল ও স্মার্ট জুম এবং জুম ইন ও আউট ইত্যাদি সুবিধা। ইএসএলের নিরাপত্তা ও তত্ত্বাবধান বিভাগের সহকারী ব্যবস্থাপক মেজবাহুল হাসান জানান, ‘তাইওয়ানের এভিটেক প্রতিষ্ঠানটি এক হাজারের বেশি নিরাপত্তাপ্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষস্থান দখল করে আছে। —জিয়াউর রহমান চৌধুরী