বাজারে নতুন বিশুদ্ধ পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই গরমে সঙ্গে রাখুন বিশুদ্ধ পানি। মডেল: মোনজের ও নিরব। ছবি: নকশা
এই গরমে সঙ্গে রাখুন বিশুদ্ধ পানি। মডেল: মোনজের ও নিরব। ছবি: নকশা
পানি বিশুদ্ধ
পানি বিশুদ্ধ

পানিটা বিশুদ্ধ কি? পানি পান করার আগে এ চিন্তা মাথায় আসেই। তাই বিশুদ্ধ পানির খোঁজই বেশি করা হয়।দেশের বাজারে নতুন এসেছে অ্যাকুয়াফিনা ব্র্যান্ডের পানি। ‘সাতটি ধাপে অ্যাকুয়াফিনা বিশুদ্ধ করা হয়। এ কারণেই বাজারের অন্যান্য পানির চেয়ে এটা আলাদা।’ বললেন ট্রান্সকম বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক খুরশীদ ইরফান চৌধুরী। গত ফেব্রুয়ারি মাসে এই পানি বাজারজাত শুরু করেছেন তাঁরা।
তাঁর কাছ থেকে জানা গেল, অ্যাকুয়াফিনা বিশুদ্ধ করার প্রথম ধাপে পানির প্রাথমিক ফিলট্রেশন করা হয়, মানে পানির অস্বচ্ছতা মুক্ত করে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করা হয়। দ্বিতীয় ধাপে অ্যাকটিভেটেড কার্বন পিউরিফায়ারে প্রবেশ করিয়ে পানির ট্রেস এলিমেন্ট সরিয়ে ফেলা হয়। তৃতীয় ধাপে পলিশিং ফিল্টারে দিয়ে পানি জীবাণুমুক্ত করা হয়। আর পানির অর্গানিক বস্তু দূর করতে পানি হাই-ইনটেনসিটি ইউবি লাইটের নিচ দিয়ে প্রবেশ করানো হয় চতুর্থ ধাপে। পঞ্চম ধাপে রিভার্স-অসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে অতি উচ্চ চাপে পানিতে দ্রবীভূত সব বস্তু সরিয়ে ফেলা হয়। ষষ্ঠ ধাপে ওজোন ডোজিং সিস্টেমের মাধ্যমে পানিকে বোতলে ভরার সময় জীবাণুমুক্ত পরিবেশে পানির অনন্য স্বাদ বজায় রাখার জন্য সক্রিয় অক্সিজেন সংযোগ করা হয়। সর্বশেষ ধাপে এক মাইক্রন পলিশিং ফিল্টারের মাধ্যমে পানিকে স্ফটিক স্বচ্ছ করে বোতলে ভরা হয়। এরপর পাঠানো হয় ভোক্তার কাছে। মানে বাজারে।
এটি পেপসিকো ইন্টারন্যাশনালের একটি পণ্য। বাংলাদেশে এর একক ফ্র্যাঞ্চাইজি হিসেবে রয়েছে ট্রান্সকম বেভারেজ। অ্যাকুয়াফিনা ড্রিংকিং ওয়াটারের ৫০০ মিলিলিটার বোতলের দাম ১৫ টাকা এবং দেড় লিটারের বোতল ২৫ টাকা। এসব ছাপিয়ে অবশ্য খুরশীদ ইরফান চৌধুরী তাঁর ক্রেতাদের উদ্দেশে বলেন, ‘আমি মনে করি, কিছু জিনিসের সঙ্গে কোনোভাবেই আপস করা ঠিক নয়। পানি তার মধ্যে অন্যতম। কেননা এর সঙ্গে নিজের ও পরিবারের সবার স্বাস্থ্যের ব্যাপার জড়িত।’