বাজারে নতুন মডেলের পাঁচটি গিগাবাইট মাদারবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিগাবাইটের জি১ স্নাইপার-বি৫ মাদারবোর্ড
গিগাবাইটের জি১ স্নাইপার-বি৫ মাদারবোর্ড

নতুন মডেলের পাঁচটি মাদারবোর্ড বাজারে এনেছে গিগাবাইট বাংলাদেশ কর্তৃপক্ষ। এ মাদারবোর্ডগুলো গেমার ও যাঁরা গ্রাফিকসের কাজ করেন, তাঁদের জন্য বিশেষ উপযোগী।
৮ অক্টোবর এক গিগাবাইট পণ্যের বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এই সংবাদ সম্মেলনে এইচ৮১এস২পিভি, বি৮৫ডি৩এইচ, জি১ স্নাইপার-বি৫, জি১ স্নাইপার-এম৫, জি১ স্নাইপার ৫ মডেলের মাদারবোর্ড বাজারে আনার ঘোষণা দেন গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মদ আনাস খান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের মহাব্যবস্থাপক জাফর আহমেদ ও গিগাবাইটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপক এলান সু।
নতুন মাদারবোর্ড সম্পর্কে আনাস খান জানান, নতুন মডেলের এ মাদারবোর্ডগুলোতে উন্নত প্রযুক্তির সমন্বয় ঘটিয়েছে গিগাবাইট। গেমার ও গ্রাফিকস ডিজাইনারদের উদ্দেশ করে বাজারে আনা এ মাদারবোর্ডগুলো কম্পিউটারকে শক্তিশালী করবে।
জাফর আহমেদ বলেন, মাদারবোর্ডের বাজারে গিগাবাইট এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়। গিগাবাইটের উন্নত প্রযুক্তি এর মাদারবোর্ডকে আরও শক্তিশালী করেছে। নতুন মডেলের মাদারবোর্ডগুলো বিভিন্ন পর্যায়ের ক্রেতাদের জন্য অসাধারণ ফিচার নিয়ে এসেছে।