বাজারে নতুন মাদারবোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়োস্টারের নতুন একটি মাদারবোর্ড এনেছে বিজনেসলিংক কম্পিউটারস লি.। টিএইচ-৬৭+ মডেলের এ মাদারবোর্ডে ইন্টেলের ১১৫৫ সকেট রয়েছে। এটি কোরআই প্রযুক্তির প্রসেসর সমর্থন করে। এতে সবোর্চ্চ ১৬ গিগাবাইট পর্যন্ত র্যাম লাগানো যায়। এতে একটি পিসিআই এক্সপ্রেস ২.০, দুটি পিসিআই এক্স১৬ স্লট, সাতটি ইউএসবি ২.০ ও ৩.০ পোর্ট, রিয়েলটেক গিগাবিট ল্যান ও ৬ চ্যানেল ব্লুরে অডিও কার্ড আছে। এর দাম সাড়ে আট হাজার টাকা। —বিজ্ঞপ্তি