বাজারে নতুন মাদারবোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসুসের পি৮জেড৬৮-ভি প্রো/জেন৩ মডেলের নতুন মাদারবোর্ড বাজারে এসেছে। ইন্টেল জেড৬৮ চিপসেটের এবং পিসিআই এক্সপ্রেস ৩.০ বাস স্ট্যান্ডার্ডের এই মাদারবোর্ডটি ইন্টেল ১১৫৫ সকেটের দ্বিতীয় প্রজন্মের কোরআই৭, ৫ ও ৩ প্রসেসর ও ক্রসফায়ার প্রযুক্তি অর্থাৎ মাল্টি-জিপিইউ সমর্থন করে। মাদারবোর্ডটিতে বিল্ট-ইন রয়েছে ১৭৪৮ মেগাবাইট শেয়ারড ভিডিও মেমোরি, গিগাবিট ল্যান, ২৪ বিটের ৮-চ্যানেল এইচডি অডিও প্রভৃতি। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের বাজারে আনা মাদারবোর্ডটির দাম ২২ হাজার টাকা। —বিজ্ঞপ্তি