বাজারে নতুন মোবাইল হ্যান্ডসেট ‘গেম বয়’ ও ‘আই রেডিও’
বাজারে এসেছে ভিএস অ্যান্ড মি ব্র্যান্ডের নতুন দুটি হ্যান্ডসেট। এর একটি ‘পিডিএ গেম বয়’ অন্যটি ‘আই রেডিও’। চীনে তৈরি দুটি ভিন্ন ধারার সুলভ মূল্যের দৃষ্টিনন্দন এই হ্যান্ডসেট দুটি বাংলাদেশে প্রথমবারের মতো বাজারজাত করেছে ট্যাং ইলেকট্রনিকস লিমিটেড। এর মধ্যে ‘গেম বয়’-এ যেকোনো স্থানে, যেকোনো মুহূর্তে মুঠোফোনে মজার মজার গেম খেলার জন্য এক কথায় অনন্য। ৩.০ ইঞ্চি কিউভিজিএ হাই সেনসিটিভিটি টাচস্ক্রিন সমৃদ্ধ এই হ্যান্ডসেটে আপনার জন্য সুরক্ষিত রয়েছে ১০০০ রকমের গেম। যা অন্য কোনো হ্যান্ডসেটের বেলায় একেবারেই অবিশ্বাস্য একটি ঘটনা। এ ছাড়া থাকছে লাউড স্পিকার, হাই টেকনোলজি মাল্টিমিডিয়া, হাই ডেফিনেশন ক্যামেরা, এফএম রেডিও, এমপি থ্রি-এমপি ফোর, ব্লু-টুথ, স্ট্যান্ডবাই ডুয়েল সিমসহ আরও অনেক কিছু। গেম বয় এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর ১৫০০ মেগাহার্জ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি। সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে এই হ্যান্ডসেটের মূল্য মাত্র ৪৫০০ টাকা। সঙ্গে থাকছে ২ গিগাবাইট মেমোরি কার্ড এবং হেডফোন। অন্যদিকে সুপার প্রফেশনাল এফএম ফাংশন হ্যান্ডসেট ‘আই রেডিও’ তৈরি হয়েছে বাংলাদেশের নেটওয়ার্ক এবং চাহিদার কথা বিবেচনা করে। এই হ্যান্ডসেটে রয়েছে শক্তিশালী নেটওয়ার্ক অ্যান্টেনা। যার মধ্য দিয়ে একেবারে দুর্বল সিগন্যালেও স্পষ্ট বাজবে এফএম রেডিও। এতে রয়েছে এফএম নয়েজ ফিল্টারিং চিপস, যাতে করে পরিষ্কার ও স্পষ্ট শোনা যাবে এফএম রেডিওর শব্দ। রয়েছে ৩০ মি.মি. ক্ষমতাসম্পন্ন লাউড স্পিকার। সুদৃশ্য ডিজাইনের এই হ্যান্ডসেটের ব্যাটারি ক্ষমতা ১২০০ মেগাহার্জ। রয়েছে ব্ল-টুথ, এমপি থ্রি-ফোর, হেডফোন এবং ক্যামেরা। মাত্র ২৩০০ টাকা মূল্যের এই হ্যান্ডসেটটি এখন পাওয়া যাবে নিকটস্থ মোবাইল ফোন সেন্টারে। ভিএস অ্যান্ড মি ব্র্যান্ডের অত্যাধুনিক সেট দুটি চলতি মাসে বাজারে এসেছে। বাজারজাত করেছে ট্যাং ইলেকট্রনিকস লিমিটেড। ক্রেতাদের বিক্রয়োত্তর সেবার জন্য সারা দেশে রয়েছে ভিএস অ্যান্ড মি ব্র্যান্ডের ১৫টি সেবা কেন্দ্র।