বাজারে নতুন ম্যাকবুক প্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাকবুক প্রো ২০১৬
ম্যাকবুক প্রো ২০১৬

বাংলাদেশের বাজারে ‘ম্যাকবুক প্রো ২০১৬’ সংস্করণটি বিক্রি শুরু করেছে কম্পিউটার সোর্স। চারটি ভিন্ন মডেলে ধূসর ও রুপালি রঙের ম্যাকবুকগুলো হালকা-পাতলা। এর কি-বোর্ডে রয়েছে অভিনবত্ব। ১৩ দশমিক ৩ ও ১৫ দশমিক ৪ ইঞ্চি পর্দার এই ম্যাকবুকে প্রথমবারের মতো যুক্ত হয়েছে টাচ বার ও টাচ আইডি। ব্যবহারকারী নিজের সুবিধা মতো টাচ বারটি সাজিয়ে নিতে পারবেন। আগের ম্যাকবুকের চেয়ে নতুন সংস্করণের ম্যাকবুকে ডিসপ্লে রেজল্যুশন বেড়েছে।

কম্পিউটার সোর্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ দশমিক ৩ ইঞ্চি মডেলের টাচ বারহীন ম্যাকবুক প্রোর দাম ১ লাখ ৪৫ হাজার টাকা। টাচ বারসহ ২৫৬ জিবি এসএসডিযুক্ত মডেলটির দাম ১ লাখ ৭০ হাজার টাকা। ৫১২ জিবি এসএসডিযুক্ত মডেলটির দাম ১ লাখ ৯০ হাজার টাকা। টাচ বারসহ ১৫ দশমিক ৪ ইঞ্চি মাপের ম্যাকবুক প্রোর দাম ২ লাখ ৬০ হাজার টাকা। বিজ্ঞপ্তি।