বাজারে নতুন ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এসেছে মধ্যবিত্তদের পেশাগত কাজের উপযোগী ফুজিৎ সু এলএইচ ৫৩১ মডেলের ইন্টেল দ্বিতীয় প্রজন্মের কোরআই থ্রি ২.১ গিগাহার্জ প্রসেসর-সমন্বিত ল্যাপটপ। এতে রয়েছে ইন্টেল এইচডি গ্রাফিকস ৩০০০, ৫০০ জিবি হার্ডডিস্ক, ২ জিবি ডিডিআর থ্রি র‌্যাম। এতে আরও আছে ডুয়াল লেয়ার ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, ব্লু-টুথ, ওয়াইফাই, গিগাবিট ল্যানকার্ড, এইচডিএমআই, কার্ড রিডারসহ সব ধরনের মোবিলিটি সুবিধা। ১৪.১ ইঞ্চি প্রশস্ত এলইডি ডিসপ্লে-নির্ভর লাইফবুকটির ব্যাটারি ব্যাকআপ ক্ষমতা সাড়ে চার ঘণ্টা। কম্পিউটার সোর্সে এটি ৪৮ হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে।—বিজ্ঞপ্তি