বাজারে নতুন ল্যাপটপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসুসের নতুন এ৪৩ই মডেলের রঙিন সাজের একটি ল্যাপটপ কম্পিউটার বাজারে এসেছে। এতে ২.১ গিগাহার্টজ গতির ইন্টেল কোরআই-৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে আছে ২ গিগাবাইট র্যাম, ৬৪০ গিগাবাইট হার্ডডিস্ক, ১৪ ইঞ্চির মনিটর, ডিভিডি রাইটার, তারহীন ল্যান ইত্যাদি। বর্তমানে এই মডেলের নীল, সোনালি, গাঢ় বাদামি ও গাঢ় ধূসর রঙের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা এই ল্যাপটপের দাম ৪৫ হাজার টাকা। —বিজ্ঞপ্তি