বাজারে নতুন ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুজিৎসুর এল সিরিজের এলএইচ৫৩০ মডেলের নতুন ল্যাপটপ কম্পিউটার বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এতে আছে ২.১৩ গিগাহার্টজ গতির ডুয়াল কোর প্রসেসর, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, ২ গিগাবাইট র‌্যাম, ১৪ ইঞ্চি এলইডি-এইচডি মনিটর ইত্যাদি। এর কিবোর্ড পানিরোধক। এর ওজন দুই কেজি ২০০ গ্রাম। দাম ৩৮ হাজার ৫০০ টাকা। এদিকে ঢাকার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে তিনদিনের প্রযুক্তি মেলায় অংশ নিচ্ছে কম্পিউটার সোর্স।এ মেলা আজ শেষ হবে। —বিজ্ঞপ্তি