বাজারে নতুন স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালাক্সি এ সিরিজের নতুন স্মার্টফোন বাজারে এনেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। ‘গ্যালাক্সি এ৭০’ মডেলের স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগন ৬৭৫ অকটা-কোর প্রসেসর, ৬. ৭ ইঞ্চি পর্দা, ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, পেছনে ৩২,৮ ও ৫ মেগাপিক্সেলের তিন ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। দাম ৩৮,৯৯০ টাকা। 

নতুন হ্যান্ডসেট প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘ক্রেতাদের নতুন কিছু দেওয়ার ব্যাপারে আমরা দৃঢ়-প্রতিজ্ঞ। ব্যবহারকারীকে অভিজ্ঞতা অর্জন, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অন্যের সঙ্গে যুক্ত হওয়া এবং রিয়েল টাইমে মুহূর্তগুলো শেয়ারের বিষয়টি নিশ্চিত করবে গ্যালাক্সি এ৭০। নতুন এই ডিভাইসটি পছন্দ করবেন ক্রেতারা।’ বিজ্ঞপ্তি