বাজারে নতুন স্মার্টফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালাক্সি এ২ কোর মডেলের স্মার্টফোন বাজারে এনেছে স্যামসাং। ফোনটিতে রয়েছে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি, ২৫৬ গিগাবাইট পর্যন্ত অতিরিক্ত মেমোরি কার্ড যোগ করার সুযোগ, ৫ ইঞ্চি ডিসপ্লে এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এক চার্জে টানা ১১ ঘণ্টা ভিডিও দেখা যাবে।
এ ২ কোরে ব্যবহার করা হয়েছে বিশেষ ভাবে ডিজাইন করা অ্যান্ড্রয়েড গো এডিশন। ফোনটি পাওয়া যাচ্ছে নীল, সোনালি এবং কালো রঙে। দাম ৭ হাজার ৫৯০ টাকা।
ফোনটি সম্পর্কে স্যামসাং বাংলাদেশ এর হেড অব মোবাইল মূয়ীদুর রহমান বলেন, ‘যেসব গ্রাহক প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহার করতে চাচ্ছেন, তাঁদের জন্যে দারুণ একটি ফোন হবে গ্যালাক্সি এ২ কোর। জে২ এর উত্তরসূরি এ২ কোর। বিজ্ঞপ্তি