বাজারে নতুন স্মার্টফোন ওয়ানটাচ আইডল এক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালকাটেল ওয়ানটাচ আইডল এক্স
অ্যালকাটেল ওয়ানটাচ আইডল এক্স

সম্প্রতি অ্যালকাটেল ওয়ানটাচ তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ানটাচ আইডল এক্স বাংলাদেশের বাজারে বিক্রি শুরু করেছে। ৫ ইঞ্চি মাপের ফুল এইচডি আইপিএস স্ক্রিন ও ১ দশমিক ৫ গিগাহার্টজের প্রসেসরযুক্ত স্মার্টফোনটির র‍্যাম ২ গিগাবাইট।

অ্যালকাটেল ওয়ানটাচ কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়ানটাচ আইডল এক্স স্মার্টফোনটি ৬ দশমিক ৯ মিলিমিটার পুরু। এর এলসিডি ও টাচ প্যানেলের মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই, ফলে প্রয়োজনীয় কনটেন্ট দেখতে বিশেষ সুবিধা পান ব্যবহারকারী। স্মার্টফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ১৩ দশমিক ১ মেগাপিক্সেল ও সামনে রয়েছে ২ দশমিক ১ মেগাপিক্সেলের ক্যামেরা। ৮ অথবা ১৬ গিগাবাইটের ইন্টারনাল মেমোরি সুবিধার দুটি মডেল বাজারে পাওয়া যাবে। এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা, ওয়াই-ফাই হটস্পটসহ নানা ফিচার রয়েছে এতে। ২ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার লিআয়ন ব্যাটারি থাকায় এতে দীর্ঘক্ষণ চার্জ থাকে।
অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনটির দাম ১৪ হাজার ৯৯৯ টাকা। রাজধানীর বসুন্ধরা শপিং মলের ষষ্ঠ তলায় ও যমুনা ফিউচার পার্কের চতুর্থ তলায় অবস্থিত অ্যালকাটেল ওয়ানটাচ সেন্টার থেকে হ্যান্ডসেটটি কেনা যাবে।