বাজারে নর্টন মোবাইল সিকিউরিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে পাওয়া যাচ্ছে নর্টন মোবাইল সিকিউরিটি। স্মার্টফোন নিরাপত্তায় নর্টন মোবাইল সিকিউরিটি কিনলে বিনামূল্যে ব্যাকপ্যাক দেওয়ার ঘোষণা দিয়েছে বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ট্যাবলেট, আইফোন ও আইপ্যাডে ব্যবহার উপযোগী নর্টনের মোবাইল সিকিউরিটির দাম ৫০০ টাকা। নর্টনের ইন্টারনেট সিকিউরিটি ব্যবহারে ভাইরাস প্রতিরোধের পাশাপাশি প্রয়োজনীয় ফোন নম্বর, বার্তা ব্যাকআপ, দূর থেকে নিয়ন্ত্রণ, মেমোরি কার্ড নিরাপত্তা সুবিধা রয়েছে ।