বাজারে পাওয়া যাচ্ছে গ্যালাক্সি ট্যাব থ্রি নিও

সম্প্রতি গ্যালাক্সি ট্যাব থ্রি নিও বাংলাদেশের বাজারে এনেছে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ। অ্যান্ড্রয়েড চালিত হালকা-পাতলা এই ট্যাবটিতে রয়েছে সাত ইঞ্চি মাপের ডিসপ্লে।
১.২ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর থাকায় ট্যাবটিতে ভিডিও দেখা, গেমস খেলা ও ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।
দুই মেগাপিক্সেল ক্যামেরা সংবলিত গ্যালাক্সি ট্যাব থ্রি নিওতে রয়েছে স্মাইল শট, শুট এবং শেয়ারের মতো বেশ আধুনিক কিছু ফিচার যা দিয়ে খুব সহজে ছবি শেয়ার করা যাবে। অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমের এই ট্যাবটি আট জিবি ইন্টারনাল মেমোরি সাপোর্ট করে যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানোর সুবিধাও রয়েছে।
স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, এই ট্যাবটিতে প্রচুর অ্যাপ ব্যবহারের সুবিধা রয়েছে। ব্যবহারকারীরা গ্যালাক্সি ট্যাব থ্রি নিও ত্রিশ হাজারেরও বেশি স্যামসাং অ্যাপস থেকে অ্যাপস বাছাই করে ব্যবহার করতে পারবেন। এই ট্যাবটি থেকে তারবিহীন পদ্ধতিতে বড় পর্দার টিভিতে ভিডিও চালানো যাবে।
ট্যাবটি দেশের বাজারে বিক্রি হচ্ছে ২২ হাজার টাকায়। এটি ছয় মাসের কিস্তিতেও কেনার সুযোগ রয়েছে।