বাজারে পান্ডার নতুন সংস্করণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্টি ভাইরাস সফটওয়্যার পান্ডা ইন্টারনেট সিকিউরিটির ২০১৩ সংস্করণ এখন থেকে দেশের বাজারে পাওয়া যাবে। আর বাংলাদেশে পান্ডার বিক্রয় ও প্রচারণায় সহযোগী হিসেবে কাজ করবে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। গতকাল বুধবার ঢাকায় গ্লোবাল ব্র্যান্ডের প্রধান কার্যালয়ে নতুন এই পণ্য অবমুক্তকরণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন পান্ডা সিকিউরিটির এশিয়া প্যাসিফিক আঞ্চলিক কর্মকর্তা রেমন ফার্নান্দেজ, কারিগরি প্রাক-বিক্রয় ব্যবস্থাপক মিগুয়েল মরিনো যাপাটেরো, গ্লোবাল ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, পরিচালক জসীম উদ্দিন খন্দকার, শাখা ব্যবস্থাপক কামরুজ্জামানসহ অনেকে।পান্ডার বিষয়ে রেমন ফার্নান্দেজ বলেন, ‘ইউরোপের বাজারে আমরাও এক নম্বর স্থানে আছি। আমরা প্রতিনিয়ত চাই আমাদের পণ্যগুলো গ্রাহকদের ব্যবহারোপযোগী করে তৈরি করতে।’রফিকুল আনোয়ার জানান, গ্লোবাল ব্র্যান্ড গবেষণার মাধ্যমে সর্বোচ্চ মান নিশ্চিত হয়ে কোনো পণ্যের বিক্রি বা প্রচারণার কাজ করে। পান্ডায় যেকোনো ব্যবহারকারীর সুবিধার জন্য অনেক সুযোগ রয়েছে।বিস্তারিত উপস্থাপনায় জানা যায়, পান্ডার নতুন সংস্করণের ইন্টারনেট সিকিউরিটিতে তিন গিগাবাইট অনলাইন ব্যাকআপের সুবিধা আছে। এ ছাড়া গেম খেলার জন্য অটো মাল্টিমিডিয়া ও গেমিং মুড রয়েছে। গেম খেলার সময় এটি আপনা-আপনি বন্ধ হয়ে যাবে। আনলিমিটেড ইনস্টলমেন্ট ও তিনবার সিস্টেম পরিবর্তনের সুযোগ পাওয়া যাবে। আর প্রাথমিক ইনস্টলমেন্ট নিতে জায়গা লাগবে আট মেগাবাইট, এ কারণে মাত্র ১০ মিনিটে ইনস্টল করা যাবে। এর মূল্য এক হাজার ১০০ টাকা। —জিয়াউর রহমান চৌধুরী