বাজারে প্যানাসনিকের যোগাযোগ প্রযুক্তিপণ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অফিসের কাজের জন্য প্যানাসনিকের যোগাযোগ-প্রযুক্তিপণ্য এনেছে ইএমএইএম সিস্টেমস লিমিটেড। এর মধ্যে আছে ইন্টারনেটভিত্তিক আইপি-পিবিএক্স ও এইচডি ভিডিও কনফারেন্সিং সিস্টেম। সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এসব পণ্য বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। বাণিজ্যমন্ত্রী জি এম কাদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ ছাড়া অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশের চেয়ারম্যান নুরুল আমিন ও ইএমএইএম সিস্টেম লিমিটেডের চেয়ারম্যান আলী বেহরুজ ইস্পাহানি ও পরিচালক সৈয়দ সামিউল হক উপস্থিত ছিলেন।প্যানাসনিক আইপি যন্ত্রটি ইন্টারনেট প্রটোকল (আইপি) পিবিএক্স পদ্ধতি। এইচডি ভিজ্যুয়াল কমিউনিকেশন্স সিস্টেমে ভিডিও সম্মেলনের মাধ্যমে যোগাযোগ করা যায়। এ ছাড়া বাজারে ছাড়া হয়েছে প্যানাসনিক ইলেকট্রনিক হোয়াইট বোর্ড ও প্যানাসনিক মাল্টি ফাংশন প্রিন্টার। —বিজ্ঞপ্তি