বাজারে প্রথম শ্রেণীর শিক্ষামূলক মাল্টিমিডিয়া সফটওয়্যার

সম্প্রতি বিজয় ডিজিটাল প্রকাশ করেছে বিজয় প্রাথমিক শিক্ষা-১ নামের একটি মাল্টিমিডিয়া সফটওয়্যার। জাতীয় পাঠক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রথম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বই এবং পাঠ্যক্রম অনুসরণ করে তৈরি হয়েছে এটি।
এতে ব্যবহূত হয়েছে অ্যানিমেশন, সাউন্ড, ভিডিও, টেক্সট ও ইন্টার্যাক্টিভিট নানা উপকরণ। বিজয় ডিজিটালের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিশুদের জন্য বিজয় ডিজিটালের এটি তৃতীয় প্রকাশনা। এর আগে নার্সারি ও কেজি শ্রেণীর জন্য বিজয় শিশু শিক্ষা- ১ এবং বিজয় শিশু শিক্ষা- ২ প্রকাশিত হয়েছে।
সফটওয়্যারটির বাংলা অংশে রয়েছে- আমার পরিচয়, আমি ও আমার সহপাঠী, আমরা কি কি কাজ করি, আঁঁকাজোকা, স্বরবর্ণ শিখি, ব্যঞ্জনবর্ণ শিখি, ছবি দেখি ও কথায় লিখি, কার চিহ্ন, ছড়ায় ছড়ায় সংখ্যা, বাংলা বর্ণমালা, শব্দ বলার খেলা। এছাড়া রয়েছে আতা গাছে তোতা পাখি, ইতল-বিতল, বাকবাকুম পায়রা, হনহন পনপন, মামার বাড়ি, ভোর হলো এবং ছুটি ছড়া।
গল্পগুলোর মধ্যে রয়েছে কাক ও কলসি, শুভ ও দাদিমা, রুবির বাগান, মায়ের ভালোবাসা, পিঁপড়ে ও ঘুঘু, আমাদের দেশ এবং মুক্তিযোদ্ধাদের কথা।
সফটওয়্যারটির গণিত অংশে রয়েছে সংখ্যা প্রতীক, সংখ্যার সাথে মিল করে ছবি রং করি, যোগ, বিয়োগ, সংখ্যার তুলনা, সংখ্যা কথায় লেখা, ক্রমবাচক সংখ্যা, বৈদেশিক মুদ্রা ও নোট, জ্যামিতিক আকৃতি এবং সমস্যা সমাধান।
এছাড়া ইংরেজি অংশে কবিতা, অ্যালফাবেট গান, লাইন এবং শেপ, কমান্ডস, ইন দ্য ক্লাসরুম, ইন দ্য হাউজ অ্যান্ড আউট সাইট দ্য হাউজ ও রিভিশন।
বিজয় ডিজিটাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয় প্রাথমিক শিক্ষা-১ সফটওয়্যার সিডি কিনতে খরচ হবে ২০০ টাকা। দেশের বাজারে সফটওয়্যারটি বিজয় ডিজিটাল, আনন্দ কম্পিউটারস, পরমা সফটে পাওয়া যাবে।