বাজারে প্রোলিংক থ্রিজি পকেট রাউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাজারে এসেছে বহনযোগ্য সুবিধার প্রোলিংক থ্রিজি পকেট রাউটার। দশ জন ব্যবহারকারী একসঙ্গে এ রাউটার ব্যবহার করতে পারবেন। রাউটারটির সঙ্গে রয়েছে ওয়াইফাই হটস্পট সুবিধা। ফলে ২৫ মিটার পর্যন্ত দূরত্বে ইন্টারনেট সংযোগ পাওয়া যায়। এটি জিএসম সিম ছাড়াও থ্রিজি সমর্থন করে। এটি এসএমএস গেটওয়ের কাজেও ব্যবহার করা যায়। পকেট রাউটারটির দাম সাড়ে নয় হাজার টাকা। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ রাউটারটির বিপণন করছে কম্পিউটার সোর্স।