বাজারে ফুজিত্সুর নতুন ‘লাইফবুক’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাফিকস ডিজাইনার ও করপোরেট গ্রাহকদের জন্য বাজারে এসেছে ফুজিত্সু ব্র্যান্ডের নতুন একটি লাইফবুক। ফুজিত্সু এলএইচ৫৩২ ভি মডেলের এই লাইফবুকটিতে রয়েছে দুই গিগাবাইট ডিডিআর থ্রি র্যাম ও ৫০০জিবি হার্ডডিস্ক। তৃতীয় প্রজন্মের কোরআই ফাইভ প্রসেসরযুক্ত এ ল্যাপটপটিতে আরও রয়েছে দুই জিবি এনভিডিয়া ডেডিকেটেড গ্রাফিকস। ১৪ ইঞ্চি মাপের লাইফবুকটিতে ডিটিএস বুস্ট সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, যা শব্দের মান উন্নত করে। এ ছাড়াও ব্লুটুথ ভি৪.০, ইউএসবি ৩.০, ওয়াই-ফাই, ল্যান ও ৭২০পি এইচডি ওয়েবক্যাম সুবিধা রয়েছে। লাইফবুকটির দাম পড়বে ৭১ হাজার ৫০০ টাকা। লাইফবুকটিতে রয়েছে এক বছরের বিক্রয়োত্তরসেবা। আকর্ষণীয় রঙের লাইফবুকটি কিনলে এর সঙ্গে একটি ক্যারিকেস উপহার দিচ্ছে পরিবেশক কম্পিউটার সোর্স।