বাজারে ফুজিৎসুর ল্যাপটপ

সম্প্রতি বাজারে এসেছে ফুজিৎসু ব্র্যান্ডের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর ল্যাপটপ। কোর আই ৫-৩৩৪০ এম প্রসেসরযুক্ত এ ল্যাপটপটিকে ফুজিৎসুর লাইফবুকও বলা হয়।
ফুজিৎসুর দাবি, ল্যাপটপটি টানা ১১ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। ৫০০ গিগাবাইট তথ্য ধারণ সুবিধার ল্যাপটপটিতে দ্রুতগতিতে তথ্য স্থানান্তরের সুবিধাও রয়েছে। এতে রয়েছে বায়স লক, হার্ডডিস্ক লক, এন্টিথেফট লক স্লট, আরএফ ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং টিপিএম। এতে ডকিং স্টেশন থাকায় বিদ্যুৎ সংযোগের জন্য আলাদা পোর্ট ব্যবহার করার প্রয়োজন নেই।
জাপানে তৈরি লাইফবুকটিতে ব্যবহার করা হয়েছে পানি নিরোধক কি-বোর্ড। এতে আছে ৪জিবি র্যাম যা প্রয়োজনে ১৬জিবি পর্যন্ত বাড়ানো যায় । দেশের বাজারে কম্পিউটার বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স ফুজিৎসু লাইফবুক ই৭৪৩ মডেলের এই ল্যাপটপটি বাজারে এনেছে।
উইন্ডোজ ৮ প্রফেশনাল অপারেটিং সিস্টেমনির্ভর এক দশমিক ৯ কেজি ওজনের ল্যাপটপটির দাম এক লাখ ৩৫ হাজার টাকা। বিপণনকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানান হয়েছে, রূপালী রঙের ল্যাপটপটির সঙ্গে থাকছে এক বছরের বিক্রয়োত্তর সেবা ও ফুজিৎসুর একটি ক্যারিকেস।