বাজারে ব্ল্যাকবেরি ছাড়ার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি পণ্য আমদানিকারক কম্পিউটার সোর্স লিমিটেড দেশের বাজারে ব্ল্যাকবেরি স্মার্টফোন ফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। স্মার্টফোনটির আঞ্চলিক পরিবেশক হওয়ার পরপরই প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। গত রোববার রাতে ঢাকার বেঙ্গল ক্যাফেতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত সবার সামনে এসব তথ্য প্রকাশ করেন কম্পিউটার সোর্সের পরিচালক এস এম মহিবুল হাসান। তিনি বলেন, ব্ল্যাকবেরি মোবাইল ফোনের খ্যাতি বিশ্বজুড়ে। এই মোবাইল ফোনের নিরাপত্তাব্যবস্থা অনেক শক্তিশালী। একটি ফোনেই প্রায় সব ধরনের সুবিধা থাকার জন্য এই মোবাইল ফোন সেটটি বিশেষভাবে পরিচিত।সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘোষিত সেবা নীতিমালা অনুযায়ী, এ স্মার্টফোন বিক্রির প্রথম মাসেই কোনোরকম ত্রুটি দেখা দিলে সেটসহ পুরো প্যাকেজ বদলে দেওয়া হবে। এ ছাড়া দ্বিতীয় ও তৃতীয় মাসে শুধু স্মার্টফোন বদলে দেওয়া হবে এবং ১২ মাস পর্যন্ত বিক্রয়োত্তর সেবা প্রদান করবে কম্পিউটার সোর্স।সম্মেলনে ব্ল্যাকবেরি মোবাইল ফোন ব্যবহারের বিভিন্ন সুবিধা, নিরাপত্তাব্যবস্থা, সেবা নীতিমালা নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হয়।বর্তমানে কেবল নির্দিষ্ট চারটি মডেল বাজারজাত করছে কম্পিউটার সোর্স। এ চারটি মডেল হচ্ছে ব্ল্যাকবেরি কার্ভ ৮৫২০ ও ৯৩০০ বোল্ড ৯৭৮০ এবং টর্চ ৯৮০০।সংবাদ সম্মেলনে কম্পিউটার সোর্সের পরিচালক এ ইউ খান, আসিফ মাহমুদ, ব্ল্যাকবেরির পণ্য বিপণন ব্যবস্থাপক শাহরিয়ার আহমেদ এবং রেডিংটন বাংলাদেশের আবাসিক প্রতিনিধি রাফাত রহমান বক্তৃতা করেন। — নিজস্ব প্রতিবেদক