বাজারে ভ্যালুটপের কম্পিউটার কেসিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্যালুটপ ব্র্যান্ডের ভিটি-৮৮০০ মডেলের গেমিং কেসিং
ভ্যালুটপ ব্র্যান্ডের ভিটি-৮৮০০ মডেলের গেমিং কেসিং

সম্প্রতি বাজারে এসেছে ভ্যালুটপ ব্র্যান্ডের ভিটি-৮৮০০ মডেলের গেমিং কেসিং। আকর্ষণীয় নকশার এই কেসিং বাজারে এনেছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সিটি টেকনোলজিস।

বিপণনকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে,  ভ্যালুটপ ব্র্যান্ডের আকর্ষণীয় নকশার ভিটি-৮৮০০ মডেলের গেমিং কেসিংয়ে রয়েছে কেবল ম্যানেজম্যান্ট সুবিধা, স্ক্রুবিহীন ড্রাইভ বে, ওয়াটার কুলিং সিস্টেম ও অপশনাল ফ্যান কাভার।

এই কেসিংয়ে কন্ট্রোল সুবিধাসহ আরও রয়েছে ১২ ইঞ্চি চারটি এলইডি ফ্যান, মানসম্পন্ন পাওয়ার সাপ্লাই, স্পেশাল অন/অফ ও রিস্টার্ট বাটন।কম্পিউটার সিটি টেকনোলজিসের সব শো-রুমে চার হাজার ২০০ টাকায় এই কেসিং কিনতে পাওয়া যাবে।