বাজারে মাইক্রোসফটের 'অফিস ৩৬৫ হোম প্রিমিয়াম'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফটের অফিস প্যাকেজ ‘অফিস ৩৬৫ হোম প্রিমিয়াম’ সম্প্রতি দেশের বাজারে এসেছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস। ‘অফিস ৩৬৫ হোম প্রিমিয়াম’ প্যাকেজটি পাঁচজন ব্যবহারকারী এক বছর ব্যবহার করতে পারবেন। এর দাম নয় হাজার টাকা। এই অফিস প্যাকেজের মাধ্যমে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক, ওয়াননোট, পাবলিশার এবং এক্সেস ব্যবহার করার সুযোগ পাবেন। এ ছাড়াও প্যাকেজে রয়েছে ২৭ জিবি অনলাইন স্টোরেজ সুবিধা।
‘অফিস ৩৬৫ হোম প্রিমিয়াম’ প্যাকেজের আরেকটি ফিচার হচ্ছে প্রতি মাসে ৬০ মিনিট টেলিফোন টকটাইম। অর্থাত্, এই প্যাকেজে স্কাইপের মাধ্যমে প্রতিমাসে বিশ্বের ৪০টি দেশের টেলিফোনে ৬০ মিনিট বিনামূল্যে কথা বলার সুযোগ থাকছে।