বাজারে মাল্টিমিডিয়া প্রজেক্টর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউবিএস এনেছে অপটোমার এইচডি ২৬ মডেলের নতুন প্রজেক্টর। ছবি: ইউবিএসের সৌজন্যে।
ইউবিএস এনেছে অপটোমার এইচডি ২৬ মডেলের নতুন প্রজেক্টর। ছবি: ইউবিএসের সৌজন্যে।

দেশের বাজারে অপটোমা ব্র্যান্ডের এইচডি ২৬ মডেলের নতুন মাল্টিমিডিয়া প্রজেক্টর এনেছে ইউনিক বিজনেস সিস্টেমস লিমিটেড (ইউবিএস)। প্রজেক্টরটি শ্রেণিকক্ষ, সভা-সেমিনার কিংবা প্রশিক্ষণের কাজের উপযোগী।
ইউবিএস কর্তৃপক্ষ জানিয়েছে, ঝকঝকে ও উজ্জ্বল ছবির জন্য অপটোমা এইচডি ২৬ মডেলের প্রজেক্টরটিতে রয়েছে শক্তিশালী ৩২০০ লুমেন্স, পরিবর্তনযোগ্য ১.১ এক্স জুম রেশিওর লেন্স। হাই ডেফিনেশন বা এইচডি (১০৮০ পিক্সেল) সুবিধার এই প্রজেক্টরটি এইচডিএমআই, এমএইচএল এবং থ্রিডি প্রযুক্তি সমর্থন করে।
অপটোমা ব্র্যান্ডের প্রজেক্টরটি ব্লুরে থ্রিডি প্লেয়ার, এক্সবক্স, পিএসথ্রি ও পিএস ৪ ডিভাইস সমর্থন করে।
প্রজেক্টরটির দাম ৯০ হাজার টাকা। এই প্রজেক্টর কিনলে দুই বছরের ওয়ারেন্টি দেবে ইউবিএস।