বাজারে মোবাইল বেচবে না মাইক্রোসফট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোসফটের উইন্ডোজ মোবাইল
মাইক্রোসফটের উইন্ডোজ মোবাইল

স্মার্টফোনের ব্যবসা মাইক্রোসফটের কাছে অগ্রাধিকার পাচ্ছে না। খুচরা স্মার্টফোনের বাজার থেকে সরে যাচ্ছে প্রতিষ্ঠানটি। উইন্ডোজ মোবাইল ফোন বাজারে মাইক্রোসফটের সীমিত প্রচেষ্টা দেখে বিশ্লেষকেরা এ ধারণা করছেন।
সম্প্রতি মাইক্রোসফটের একজন নির্বাহী কর্মকর্তা বলেছেন, কিছুদিনের জন্য খুচরা মোবাইল বাজার থেকে সরে যেতে পারে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি ফ্রান্সের সাময়িকী লি পয়েন্টকে সাক্ষাৎ​কার দেন মাইক্রোসফট ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ভাহ টোরোসিয়ান। ওই সাক্ষাৎ​কারে তিনি বলেন, মাইক্রোসফট মোবাইল ফোন ব্যবসা ছেড়ে দিচ্ছে।
মাইক্রোসফটের বর্তমান কৌশল সম্পর্কে টোরোসিয়ান বলেন, ‘উইন্ডোজ ফোন নিয়ে মাইক্রোসফটের কৌশল হচ্ছে—এন্টারপ্রাইজ গ্রাহক ধরা। তাই সাধারণ খুচরা বাজারের বাইরে রয়েছে প্রযুক্তি। স্মার্টফোনের বাজারে এখন ঢোকা খুব কঠিন। আগামী কয়েক বছরের মধ্যে প্রযুক্তিগত উন্নয়নের ওপরে বাজি ধরছে মাইক্রোসফট। এই পরিবর্তনের সময়ে সাধারণ ভোক্তার স্মার্টফোন বাজারের বাইরে থাকবে প্রতিষ্ঠানটি।
টোরোসিয়ান বলেন, শিগগিরই মাইক্রোসফট থেকে কোনো কনজুমার পণ্য আসছে না। তবে উইন্ডোজ স্মার্টফোনকে সমর্থন ও হালনাগাদ সুবিধা দিয়ে যাবে প্রতিষ্ঠানটি।

তথ্যসূত্র: নেটওয়ার্ক ওয়ার্ল্ড