বাজারে সিম্ফনির এক্সপ্লোরার জেড ফাইভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্ড্রয়েড কিটক্যাট সুবিধার সিম্ফনির জেড ফাইভ বাজারে এসেছে
অ্যান্ড্রয়েড কিটক্যাট সুবিধার সিম্ফনির জেড ফাইভ বাজারে এসেছে

দেশের বাজারে এক্সপ্লোরার জেড ফাইভ নামের ফ্ল্যাগশিপ স্মার্টফোন বিক্রি শুরু করেছে মোবাইল ব্র্যান্ড সিম্ফনি। সম্প্রতি যমুনা ফিউচার পার্কে নিজস্ব আউটলেটে এই স্মার্টফোনটি উন্মুক্ত করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

সিম্ফনি তাদের ফেসবুক পেজে গতকাল লিখেছে, আপনাদের ফোন, এক্সপ্লোরার জেড ফাইভ আজ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হলো। এর দাম হবে ১৪ হাজার ৯৯০ টাকা।

জেড ফাইভ স্মার্টফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা। পাঁচ ইঞ্চি মাপের আইপিএস এইচডি ডিসপ্লের স্মার্টফোনটিতে রয়েছে চাপ ও দাগ প্রতিরোধী প্রযুক্তি।

স্মার্টফোনটির র‍্যাম দুই গিগাবাইট এবং প্রসেসর আট কোরের ১.৪ গিগাহার্টজ। অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেম সুবিধার এই স্মার্টফোনটিতে অপেরা ম্যাক্স অ্যাপ সুবিধা থাকায় ইন্টারনেট ব্রাউজিং সাশ্রয়ী হবে বলেও দাবি করেছেন সিম্ফনির কর্মকর্তারা।