বাজারে সিম্ফনির দুই ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিম্ফনি বাজারে নিয়ে এল নতুন এইচ ৬০ ও এইচ ১২০ মডেলের দুটি স্মার্টফোন। গত বুধবার রাজধানীর বসুন্ধরা সিটিতে সিম্ফনির নতুন দুটি স্মার্টফোনের ঘোষণা দেওয়া হয়। নতুন এইচ ৬০ স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম। সঙ্গে আছে ২৩০০ এমএএইচএ লি-পলিমার ব্যাটারি। ৫ ইঞ্চি পর্দা, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ১ গিগাবাইট র্যা ম ইত্যাদি।
এইচ ১২০ স্মার্টফোনে আছে ৫ ইঞ্চি পর্দা, ৮ মেগাপিক্সেল ক্যামেরা ইত্যাদি। এতে রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর। আরও আছে ১ গিগাবাইট র্যা ম ও ১৬ গিগাবাইট স্টোরেজ। এইচ ৬০ ফোনের দাম ৭ হাজার ৯৯০ টাকা এবং এইচ ১২০-এর দাম ৮ হাজার ৩৯০ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিম্ফনির নির্মাতা এডিসন গ্রুপের বিপণনপ্রধান আশরাফুল ইসলাম, সার্ভিসপ্রধান এস এম মোরশেদুজ্জামানসহ অনেকে।