বাজারে সিম্ফনির 'এইচ ২৫০'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিম্ফনির নতুন স্মার্টফোন
সিম্ফনির নতুন স্মার্টফোন

দেশের বাজারে একটি স্মার্টফোন উন্মুক্ত করেছে সিম্ফনি। নাম ‘এইচ ২৫০ ’। পাঁচ ইঞ্চি মাপের আইপিএস এইচডি ডিসপ্লের স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে এক দশমিক তিন গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর, দুই জিবি র‍্যাম ও মালি টি৭২০ জিপইউ।
এক বিজ্ঞপ্তিতে সিম্ফনি জানিয়েছে, ‘এইচ ২৫০’ স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে মীরাভিশন প্রযুক্তি, অ্যান্টিডাস্ট রিসিভার সিস্টেম ও ম্যাক্সব্যাস প্রযুক্তি। মীরাভিশনের ফলে স্মার্টফোনটির স্ক্রিনের রঙ চোখে আরামদায়ক দেখাবে। অ্যান্টিডাস্ট ধুলো-বালি প্রতিরোধ করবে আর ম্যাক্সব্যাসের ফলে অডিওর পারফরম্যান্স হবে উন্নত। ডুয়েল সিমের ফোনটির পেছনে ১৩ ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজের ফোনটির ব্যাটারি দুই হাজার ৩৫০ মিলি অ্যাম্পিয়ারের।
অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেমচালিত ফোনটির দাম পড়বে ১০ হাজার ৯৯০ টাকা।