বাজারে সৌরশক্তিচালিত নোটবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাজারে এসেছে স্যামসাংয়ের সৌরশক্তি চালিত নোটবুক। এনপি ২১৩ মডেলের এই নেটবুকে রয়েছে ইনটেল ২৬০০ মডেলের প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, ওয়েবক্যাম, ব্লুটুথ ও ওয়াইফাই সুবিধা। সৌরশক্তির মাধ্যমে এই নোটবুকটি দুই ঘণ্টা পাওয়ার ব্যাক আপ দিতে পারে। এক বছরের বিক্রোয়োত্তর সেবাসহ বর্তমান নোটবুকটির দাম পড়বে ৩৪ হাজার টাকা। নোটবুকটি বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।