বাজারে স্ট্রনটিয়ামের ন্যানো পেন ড্রাইভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাংলাদেশের বাজারে এসেছে সিঙ্গাপুরের মেমোরি ব্র্যান্ড স্ট্রনটিয়ামের ন্যানো পেন ড্রাইভ। ক্ষুদ্র পেনড্রাইভটি ১৬ জিবি (গিগাবাইট), ৩২ জিবি ও ৬৪ জিবি এই তিন ধরনের সাইজে বাজারে পাওয়া যাচ্ছে।
ধাতব কাঠামোর এই পেন ড্রাইভ কিনলে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির ঘোষণা দিয়েছে স্ট্রনটিয়ামের স্থানীয় পরিবেশক এসআইএস ইনফ্লেক্সন বিডি।
পরিবেশক প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্ট্রনটিয়ামের ন্যানো পেন ড্রাইভের দাম পড়বে ১৬ জিবি ৬৫০ টাকা, ৩২ জিবি এক হাজার ২৫০ টাকা এবং ৬৪ জিবি দুই হাজার ৪০০ টাকা। স্ট্রনটিয়াম ব্র্যান্ডের ন্যানো পেন ড্রাইভ ছাড়াও স্ট্রনটিয়াম ওটিজি ড্রাইভ, স্ট্রনটিয়াম আইড্রাইভ বাজারে পাওয়া যাবে।