বাজারে স্যামসাংয়ের মাইক্রোওয়েভ ওভেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এমসি ২৮ এইচ ৫০২৫ ভিকে’ ও ‘এমসি ৩৫জে ৮০৮৫ পিটি’ মডেলের দুটি মাইক্রোওয়েভ ওভেন বাজারে এনেছে স্যামসাং। এগুলো ‘স্লিম ফ্রাই মাইক্রোওয়েভ ওভেন’ নামে পরিচিত। স্যামসাংয়ের দাবি, এতে রয়েছে উদ্ভাবনী ও বিশেষায়িত ফিচার। হট ব্লাস্ট প্রযুক্তির এই ওভেনে রয়েছে তিনটি শক্তিশালী হিটার। এতে দ্রুত রান্না করা যায়। ওভেনে রয়েছে টাচ ও ডায়াল ফিচার।
‘এমসি ২৮ এইচ ৫০২৫ ভিকে’ মডেলের ওভেনের দাম ২১ হাজার ৯০০ টাকা ও ‘এমসি ৩৫জে ৮০৮৫ পিটি’ মডেলে ওভেনের দাম ৪৭ হাজার টাকা।
গুগল প্লে স্টোর অথবা স্যামসাং অ্যাপ স্টোর থেকে স্মার্ট মাইক্রোওয়েভ কুকিং অ্যাপ ডাউনলোড করে জানা যাবে মাইক্রোওয়েভ ওভেন সম্পর্কে বিভিন্ন তথ্য। বিজ্ঞপ্তি