বাজারে হিসাবরক্ষণের নতুন সফটওয়্যার বিজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বাজারে বিজি নামে হিসাবরক্ষণের নতুন একটি সফটওয়্যার এসেছে। ভারতীয় প্রতিষ্ঠান বিজি ইনফোটেকের এই সফটওয়্যার হিসাবরক্ষণের নানা সুবিধা দেবে। এটি বিশেষ মূল্যেও পাওয়া যাবে। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে সফটওয়্যার নির্মাণ, বিপণন ও প্রশিক্ষণের জন্য বিজির সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান এইম ইন লাইফের চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী এইম ইন লাইফ বাংলাদেশে এই সফটওয়্যারের সহযোগী হিসেবে কাজ করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোরশেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের পরিচালক শাফকাত হায়দার, এইম ইন লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা এম শোয়েব চৌধুরী। অনুষ্ঠানে সফটওয়্যারটির বিভিন্ন দিক তুলে ধরেন বিজি ইনফোটেকের ব্যবস্থাপনা পরিচালক দীনেশ গুপ্ত। বাংলাদেশের বাজারে মূলত ক্ষুদ্র ও মাঝারি উদ্যেক্তাদের জন্য বিশেষ ছাড়ে এই সফটওয়্যার পাওয়া যাবে বলে তিনি জানান।—প্রতিবেদক