বাজারে হুয়াউয়ের ফ্যাবলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাসেন্ড মেট
অ্যাসেন্ড মেট

সম্প্রতি বাংলাদেশের বাজারে অ্যাসেন্ড মেট ফ্যাবলেটটি উন্মুক্ত করেছে হুয়াউয়ে ডিভাইস বাংলাদেশ। অ্যান্ড্রয়েডনির্ভর ফ্যাবলেটটিতে ট্যাব ও স্মার্টফোনের বেশ কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়। প্রিইনস্টল করা অ্যাপসহ এতে বেশ কিছু উন্নত ফিচার রয়েছে।
ফ্যাবলেটটিতে রয়েছে গরিলা গ্লাস সুরক্ষিত ৬.১ ইঞ্চি মাপের আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ ডিসপ্লে। ১.৫ গিগাহার্টজ কোয়াডকোর কর্টেক্স এ৯ সিপিইউ, ১৬ কোর জিপিইউ এবং দুই জিবি র্যাম সুবিধার ফ্যাবলেটটিতে রয়েছে চার মেগাপিক্সেল ক্যামেরা।
হুয়াউয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, গত মার্চ মাসে বাংলাদেশের বাজারে উন্মুক্ত করা অ্যাসেন্ড মেট ফ্যাবলেটটি ৩১ হাজার ৯৯০ টাকায় বিক্রি হচ্ছে।
আমেরিকান এক্সপ্রেস কার্ড ব্যবহারকারীরা সুদ ছাড়া পাঁচ হাজার ৩২২ টাকা মাসিক কিস্তিতে এই ফ্যাবলেট কেনার সুবিধা পাবেন। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে সিঙ্গারের আউটলেট থেকে এটি কেনা যাবে।