বাজারে হুয়াওয়ের নতুন দুটি স্মার্টফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিআর ৫ ও মেট ৮ মডেলের নতুন দুটি স্মার্টফোন বাজারে এনেছে হুয়াওয়ে টেকনোলজিস। ১৫ ফেব্রুয়ারি রাজধানীর এক হোটেলে স্মার্টফোন দুটি বাজারে ছাড়ার ঘোষণা দেন হুয়াওয়ে বাংলাদেশের ডিভাইস বিজনেস পরিচালক ইংমার ওয়্যাং।
হুয়াওয়ে মেট ৮-এ থাকছে ৬ ইঞ্চি পর্দা, ৮ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট মেমোরি এবং সামনে ও পেছনে যথাক্রমে ১৬ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ৬.০ মার্শমেলোতে। এটির বাজারমূল্য ৫৯,৯৯০ টাকা।
হুয়াওয়ে জিআর ৫-এ থাকছে সাড়ে ৫ ইঞ্চি পর্দা, ২ গিগাবাইট র্যাম ও ১৬ গিগাবাইট মেমোরি। স্মার্টফোনটির সামনে ও পেছনে যথাক্রমে ১৩ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা যোগ করা হয়েছে। এটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২২,৯৯০ টাকা। দুটি স্মার্টফোনেই আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তি আছে।