বাজারে 'গ্যালাক্সি ট্যাব ই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালাক্সি ট্যাব ই
গ্যালাক্সি ট্যাব ই

বাজারে ‘গ্যালাক্সি ট্যাব ই’ নামে নতুন ট্যাবলেট কম্পিউটার উন্মুক্ত করেছে স্যামসাং। স্যামসাংয়ের দাবি, ট্যাবটি মাল্টিটাস্কিং বা একাধিক কাজ একসঙ্গে করার জন্য ভালো। ট্যাবটি মাইক্রোএসডি কার্ড সমর্থন বরে। হালকা-পাতলা ট্যাবটিতে রয়েছে কোয়াডকোর প্রসেসর, এক দশমিক পাঁচ জিবি র‍্যাম এবং ওটিজি সমর্থন সুবিধা।
অ্যান্ড্রয়েড কিটক্যাট চালিত ট্যাবটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। এটি থ্রিজি ও ওয়াই-ফাই সমর্থন করে। নয় দশমিক ছয় ইঞ্চি মাপের ডব্লিউএক্সভিজিএ টিএফপি ডিসপ্লে রয়েছে এতে।
বাংলাদেশের বাজারে সাদা ও কালো রঙে ট্যাবটি পাওয়া যাবে। দাম ২৪ হাজার ৯০০ টাকা। ছয় মাসের সুদমুক্ত ইএমআই দিয়ে এই ফোনটি স্যামসাং স্মার্টফোন ক্যাফে থেকেও কেনা যাবে।